সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে অর্ধশত লিটার চোলাই মদ জব্দ করল পুলিশ

ঈদগাঁওতে অর্ধশত লিটার চোলাই মদ জব্দ করল পুলিশ

প্রতিকী ছবি

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অর্ধশত লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। জানা যায়, ৪ জুন বিকাল তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাখইক্যা প্রকাশ শাহজাহানের বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় বস্তাভর্তি অর্ধশত লিটার মদ মাটির নিচে কে বা কারা রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি দফাদার নুর মোহাম্মদকে মুঠোফোনে অবগত করলে তিনি তাৎক্ষণিক ভাবে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানান। পরে উক্ত তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাভর্তি চোলাই মদ জব্দ করে।

এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের এসআই উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.