সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় শ্রমিক লীগের ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন

কুতুবদিয়ায় শ্রমিক লীগের ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় ৪ জুন বিকালে উত্তরণ বিদ্যা নিকেতন স্কুলের হল রুমে উত্তর ধূরুং ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ফজল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ইউপি সদস্য নূরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শফিউল আলম কুতুবী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ইউপি সদস্য নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগনেতা রাসেল, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল সিকদার, লেমশীখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশেক ইলাহী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের অসংখ্যনেতা কর্মী। সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগ নেতা শফিউল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্না শেখ হাসিনার সরকার ইসলাম ও কুরআনের পক্ষে কাজ করে যাচ্ছেন। বিএনপি জামায়াতের এক শ্রেণীর কুচক্রিমহল সরকারের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে সরকারের সমালোচনা করে যাচ্ছেন। আপনারা তাদের চিহ্নিত করে তাদের দাত ভাঙ্গা জবাব দিবেন। কয়েক দিন আগে এ এলাকার উপর দিয়ে যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছে তার ক্ষতিগ্রস্তদের পাশে আ’লীগ সরকার কাজ করে যাচ্ছে। যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্নরায় ঘর-বাড়ি নির্মাণ করে দেবে শেখ হাসিনার সরকার। উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার ছাড়া বিকল্প কিছু নেই। পরে ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির অনুমোদন দেন নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.