সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ঈদগাঁওতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করলো ঈদগাঁও পুলিশ।

জানা যায়, ১ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনাস্থ মন্ডল পাড়া-শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসনের পুত্র শাহজাহানকে নিজ বাড়ী ঘেরাও পূর্বক গ্রেফতার করে। তার কাছ থেকে একটি এলজি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্বার করা হয়। ধৃত শাহজাহান বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে পুলিশ সূত্রে প্রকাশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন- এসআই দেবাশীষ সরকার সহ সঙ্গীয় পুলিশদল।

এব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.