
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক দোকানদার কে দুর্বৃত্ত কর্তৃক রাতের আধাঁরে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাছুয়া খালী মোরাপাড়ার মৃত বশির আহমদের পূত্র চায়ের দোকানদার মোহাম্মদ ছলিম উল্লাহ প্রতিদিনের ন্যায় রশিদ নগরের সিকদার পাড়ায় নিজের চায়ের দোকানে কাজকর্ম করতে যাওয়ার পথিমধ্যে রাতের অন্ধকারে দুর্বৃত্ত কে বা কারা ছলিমের মাথায় এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। আহত ছলিম প্রাণ রক্ষায় দৌড়ে দোকানে যায়। তৎমধ্যে পাশ্বর্বতী এক দোকান দার তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈদগাঁও, পরবর্তীতে কক্সবাজারে নিয়ে গেলেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানান রত্নাগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আবু বকর ছিদ্দিক।
এদিকে আহত ছলিমের ছোট ভাই রহমান উল্লাহ ফোনে প্রতিবেদককে জানান, তার ভাইয়ের সাথে কারো মনোমালিন্য ছিলনা। কি কারনে ঘটনাটি ঘটলো সে বিষয়ে নিজেও জানেনা।
তবে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন জানান, দোকানদার ছলিমকে এলোপাতারি কুপানোর সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন এ ধরনের খবর শুনেনি বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.