
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার অন্তগত আল্লামা মুহাম্মদ ইদ্রীস সাহেব (সুপারিন্টেনডেন্ট) রহ এর প্রতিষ্ঠিত ঈদগাহ মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার ৩৬ তম বার্ষিক সভা আগামী ১৭ জানুয়ারী অনুষ্টিত হতে যাচ্ছে।
বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে এ সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম গনের মাঝে তাসরিফ পেশ করবেন- চট্টগ্রামের পটিয়া আল জামেয়া আল ইসলামীয়া মাদ্রাসার প্রধান পরিচালক হয়রতুল আল্লাম মুফতি আবদুল হালিম বুখারী, আমিরাবাদ রাজঘাট হোসাইনীয়া আজিজুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস ছৈয়দু্ল আলম আরমানী, টেকনাফ আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি কেফায়তুল্লাহ ও পোকখালী গোমাতলীর হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ইমাম জাফর আলম।
উক্ত মাহফিলে সকলের প্রতি দীনি দাওয়াত জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.