সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ঈদগড়ে অনৈতিক কাজে জনতার হাতে ধরা খেলেন মাদ্রাসার শিক্ষক

ঈদগড়ে অনৈতিক কাজে জনতার হাতে ধরা খেলেন মাদ্রাসার শিক্ষক


হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে প্রবাসীর সুন্দরী স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে জনতার হাতে ধরা খেলেন এক মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানা যায়, ১৭ ফেব্রুয়ারী ঈদগাঁও ৩নং ওয়ার্ডে চরপাড়া এলাকার প্রবাসী বেলাল উদ্দীনের স্ত্রী ৩ সন্তানের জননী (নাম গোপন রাখা হল) এর সাথে ঈদগড় এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মৌং আব্বাছ উদ্দীনের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেম চলে আসছিল। সে ধারাবাহিকতায় উল্লেখিত তারিখের দিন গভীর রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা প্রবাসীর বাড়ী ঘেরাও করে উভয়কে আটক করে। পরে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়।

বিষয়টির ব্যাপারে স্থানীয় সচেতন ব্যক্তিরা মাদ্রাসা পরিচালনা কমিটির নিকট অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবী করে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্বাছ উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরে বিষয়টি নিয়ে ঈদগড় চরপাড়ার অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্য বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.