
ফাইল ফটো
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
গত ২৪ জানুয়ারী দুপুরবেলায় ঈদগড়- বাইশারী সড়কের পানিশ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদগড় পানিশ্যাঘোনা এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র মোক্তার আহামদ রাস্তা পারাপারের সময় বাইশারীর দিক থেকে আসা মোটর সাইকেলটি একপর্যায়ে ধাক্কা দেয় ৷ এতে মোক্তার আহামদ সহ অন্যান্যরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যায়৷ পরে মোক্তার আহামদকে ফোয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুইজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী দুর্ঘটনায় কবলিত মোটরসাইকল ও চালককে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন৷
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.