সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ মোহাম্মদ সাইফুদ্দিনের পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক

এডঃ মোহাম্মদ সাইফুদ্দিনের পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার চকরিয়া উপজেলার কাকারা এস.এম পাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন-এর পিতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ অদ‍্য ২আগস্ট সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় বার্ধক‍্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। এ সময় তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় কাকারা দিঘির পাড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন-এর পিতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.