সাম্প্রতিক....

ঐশ্বরিয়ার পুরস্কার জয়

গতবছর ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘সরবজিত’ ছবিটি দারুণ প্রশংসা পায়। কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে কোন যোগ্য সম্মাননা তাকে এতদিন দেয়া হয় নি। তবে এবার সেই আক্ষেপ রইল না। ‘সরবজিত’ ছবির জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

গতবছর মোট তিনটি ছবি মুক্তি পায় ঐশ্বরিয়ার। এর মধ্যে ‘সরবজিত’ কেড়ে নেয় দর্শক সমালোচকের মন। তাই দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন ঐশ্বরিয়া। পাকিস্তানে বন্দি নির্দোষ ভারতীয় সরবজিতের কাহিনিই উঠে এসেছিল বড় পর্দায়। দলবীর কৌরের চরিত্রে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। বাস্তব চরিত্র হওয়ায় একে পর্দায় তুলে ধরা চ্যালেঞ্জিং ছিল ঐশ্বরিয়ার জন্য। সেই পারফরম্যান্সই এবার পেল স্বীকৃতি। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন অভিনেত্রী হেমামালিনী।

এর আগে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন শাহরুখ খান, রাজকুমার রাও, দিলীপ কুমার, আশা ভোসলে সহ আরও অনেকেই। ঐশ্বরিয়া ছাড়াও দাদাসাহেব কলাশ্রী বিভাগে পুরস্কার পেলেন হেমা মালিনী। বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান পেলেন আজীবন সম্মাননা পুরস্কার। সুজিত সরকার ‘পিঙ্ক’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে পেলেন পুরস্কার। ‘কাবিল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করার জন্য সেরা খল অভিনেতার খেতাব জিতলেন রোহিত রয়। জমকালো এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের অনেক তারকা।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.