সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সসবাজারে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কক্সসবাজারে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকাল দশটায় জেলা পরিষদ হল রুমে গণতন্ত্র চর্চার বিষয়ে উম্মুক্ত আলোচনা হয়। কর্মশালা সমন্বয়ের দায়িত্ব পালন করেন, জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো তানজিদ ওয়াহিদ লোটাস।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা আ,লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের।

কর্মশালা পরির্দশন করেন, ইউএসএইডের মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন। উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনের আঞ্চলিক ম্যানেজার সদরুল আমিন, অধ্যাপক এছারুল করিম।
এতে অংশ নেন, গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর, আ,লীগ নেতা মনজুর আলম, ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন, বোরহান মাহমুদ, রাহুল পাল, মনজুর আলম, আয়ুব আলী, তাহের মোল্লাসহ আরো অনেকে।

গণতন্ত্র, দলে তরুণ নেতৃত্বের অন্তভূক্তি, দলে নারীর অন্তর্ভুক্তি ও গঠনতন্ত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয় ভিক্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.