সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / কুতুবদিয়া হাসপাতালের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

কুতুবদিয়া হাসপাতালের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় বিশ্ব স্থাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় যোগ দেয়।

সভায় আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. জায়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান, প্রধান সহকারি আবু নাসের, অফিস সহকারি মো. রশীদ বাদশা, এলটিসি মো. শাওন, সিনিয়র ষ্টাফ নার্স সালাউদ্দিন, স্বাস্থ্য সহকারি রমিজ আহমদ কুতুবী, সিএইচসিপি মোহাম্মদ রাসেল প্রমূখ।

এ সময় বিভিন্ন এনজিও কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, সাধারণ রোগী সহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.