সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুতুবদিয়ায় আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
রবিবার (২৩ জুন) কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। বিকাল ৪ টায় সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ-ছাফা বি,কমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মৌলভী মুহাম্মদ তাহের, আবু ইউচুপ মাতবর, মাহাবুব আলম মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, আছাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, নাজিম উদ্দিন লালা, প্রাচার সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার শ্রমিক লীগের আহবায়ক নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজ দৌল্লাহ, মনজুর আলম, বেলালুর ইসলাম, সাইফুল ইসলাম, এ.টি.এম শাহা আলম কুতুবী, আবু মুছা এমইউপি, বড়ঘোপ ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমিন, ২নং ওয়ার্ড সভাপতি, বশির আহম্মদ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি ইউছুপ নবী, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মফিজুল আলম, ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার প্রদীপ পাল, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাকের উল্লাহ, ৯নং ওয়ার্ড সভাপতি আবু আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান প্রমুখ।

এ সময় উপস্থত ছিলেন দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোক সজ্জার ব্যবস্থা করেন সংগঠনটি। পরে মিষ্টি বিতরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.