বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আর্থ্রারাইটিসসহ আগে থেকে বেগম জিয়ার যে অসুস্থতা ছিল এর বাইরে নতুন রোগের উপসর্গ পায়নি মেডিকেল বোর্ড।
প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো ভেদাভেদ নয়, সবার জন্যই সমান চিকিৎসা সেবার চেষ্টা করেন তারা। গতকাল কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.