কক্সবাজারের সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর সাড়া জাগানো ক্রীড়া সংগঠন ইসলামাবাদ খোদাইবাড়ী ক্রীড়া সংস্থা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল ম্যাচ মঙ্গলবার ১৫ ডিসেম্বর বিকাল ২টায় হাজীপাড়া ডুলাফকির স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ফাইন্যাল ম্যাচে পোকখালী ইউনিয়নের রাইজিং স্পোর্টিং ক্লাবের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে অন্তরঙ্গ ক্রীড়া সংস্থা বাঁশকাটা খুটাখালী। উক্ত ফাইন্যাল ম্যাচকে ঘিরে ইতিপূর্বে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফাইন্যাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার রামু আসনের সাংসদ ও গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুতালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, সাবেক সদর যুবলীগ সভাপতি বদিউল আলম আমির, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, জেলা হাইয়েস, জীপ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আকবর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সভাপতি নওশাদ মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইন্যাল ম্যাচে সকল ক্রীড়ামোদী ভাইদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে খেলা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.