চকরিয়া পৌরসভার বিমানবন্দরপাড়া গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় গত ২নং ওয়ার্ডের হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল দল’কে ১-০গোলে হারিয়েছে হালকাকারা বিমানবন্দর পাড়া পৌর একতা সংঘ। শত শত ফুটবল প্রেমীরা এ খেলা উপভোগ করেন ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আনোয়ারুল এহছান চৌধুরী বুলু মিয়া। উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জাহেদুল ইসলাম লিটু। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি টিপু, স্থানীয় ২নং ওয়ার্ডের সমাজসেবক ও আ’লীগ নেতা হাজী আবুল কালাম, মো: জমির উদ্দিন, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ, মনির উদ্দিন, খেলা পরিচালনা কমিটির আবু ছালাম, সেলিম উদ্দিন, আরিফ, আনোয়ার, মান্নান, জামিল প্রমূখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.