সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবা ব্যবসায় ইউপি সদস্য!

চকরিয়ায় ইয়াবা ব্যবসায় ইউপি সদস্য!

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল করিম (৩৬) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৩৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম বরইতলী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে চকরিয়া থানার এসআই মো.এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ইউপি সদস্য রেজাউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.