সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Alcohl - 9 (Bangla) 2মুকুল কান্তি দাশ;চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে শফিউল আলম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ৯টার দিকে চকরিয়া-মগনামা সড়কের হারবাং ছড়া সেতু এলাকা থেকে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ সরকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে থাকা ১৫ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।

মামলার বাদী এসআই দেবাশীষ সরকার জানান, মাদক ব্যবসায়ী শফিউল আলম বিপুল পরিমান চোলাই মদ পাচার করছে সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, শফিউল আলম একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.