কক্সবাজারের চকরিয়ায় টমটমের ধাক্কায় মো: তামিম নামের এক প্রতিবন্ধি শিশু (১২) নিহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তামিম চকরিয়া পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের জসিম উদ্দিন ওরফে জহিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী শফিকুল হায়দার বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নেরে ফকিরহাট থেকে চকরিয়া পৌরশহরমুখী একটি টমটম প্রতিবন্ধি শিশু তামিমকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর থেকে চকরিয়া পৌরশহর-ফকির হাট সড়কে টমটম চলাচল বন্ধ রয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম টমটমের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.