
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-টেক্সির মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে চিরিংগা-বদরখালী সড়কের লালব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশখালীর মাতারবাড়িস্থ হংসমিলি পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।
চকরিয়া থানার এসআই মো.আলমগীর হোসাইন বলেন, চিরিংগা থেকে সিএনজি চালিত টেক্সি যোগে নুরুল ইসলাম বদরখালী যাচ্ছিল মাতারবাড়িস্থ বাড়ি যাচ্ছিল। তাকে বহণকারী টেক্সিটি চোয়ারফাঁড়ির লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম।
তিনি আরো বলেন, ঘাতক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.