সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আহত-৪

চকরিয়ায় ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আহত-৪

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ৪ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার জাফর আলমের ছেলে ইমামুল হক (৫০), চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড রাজধানী পাড়া এলাকার আকবর আহমদের ছেলে মো. বাহাদুর (২৮), একই এলাকার আবুল হাশেমের ছেলে সোনা মিয়া (২৬) ও আলী আকবরের ছেলে আমির হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে মহেশখালী থেকে চিরিঙ্গা আসার পথে রামপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরীতমূখী পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তন্মধ্যে গুরুতর আহত ইমামুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.