মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নুর নাহার বেগম (৪০) নিহত হয়েছে। ঘাতক স্বামী আশরাফ আলী (৪৫) কে জনতা পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার সকাল ৬টায় উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাহত চার সন্তানের জননী নুর নাহারকে মুমুর্ষূ অবস্থায় প্রথমে চকরিয়ার বেসরকারী হাসপাতাল ইউনিক ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টায় তিনি মারা যান।
পরিবার সদস্যদের উদ্বৃতি দিয়ে কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, কৃষক আশরাফ আলী নিয়মিত গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করতো। শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী নুর নাহার যখন ঘওে আবর্জনা পরিস্কার করছিল ওই সময় স্ত্রীর কাছ থেকে মাদক কিনতে টাকা দাবী করে স্বামী। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় স্ত্রীকে ছুরিকাঘাত করলে নুর নাহার গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, স্ত্রী মারা যাওয়ার খবর জানাজানি হলে জনগণ ধাওয়া করে স্ত্রী হত্যাকারী স্বামী আশরাফ আলীকে পাকড়াও করে পুলিশ সোপর্দ করে। সন্ধ্যা পৌণে ৬টায় এ রিপোর্ট লেখার সময় নিহত নুর নাহারের মরদেহ চমেক হাসাপতাল মর্গে ময়নাতদন্ত করা হচ্ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আশরাফ আলীকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। সন্ধ্যা পর্যন্ত কেউ ঘটনার ব্যাপারে অভিযোগ করেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.