সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘চিকিৎসার জন্য বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার দরকার নেই’

‘চিকিৎসার জন্য বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার দরকার নেই’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান। রোববার সকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, বেগম জিয়া দুই ধরণের বাতজনিত রোগে ভুগছেন।

শামসুজ্জামান বলেন, তিনি কারাগারে যাওয়ার আগে থেকেই অসুস্থতায় ভুগছিলেন। তিনি এখন কিছু রোগে ভুগছেন এবং ঔষধও খাচ্ছেন। তার নতুন কিছু রোগও দেখা দিয়েছে, যেমন বাম হাতে ব্যথা, ঝিনঝিন করা, ডান পায়ে ব্যথা এবং কোমরে ব্যথা।

তিনি আরও বলেন, এগুলো আগের কোনো রেগের উপসর্গও হতে পারে আবার নতুন কোনো রোগের সূত্রপাতও হতে পারে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.