
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। ইউনিয়নের খোনকারখীল চারা বটতলার আব্দুল হামিদের গ্যারেজে সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত কমর উদ্দিন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার ফোরকান আহমদের পুত্র। নিহত চালক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার কার্য্যকরী সভাপতি মোঃ এরশাদের ভাতিজা।
মাস দেড়েক আগে তার বিয়ে হয়। সহকর্মী চালকরা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা তার লাশ নিজ বাড়িতে রেখে পালিয়ে যায়।
নিহত কমরের চাচা এরশাদ জানান, সংঘটিত ঘটনায় তারা কোন আইনী আশ্রয় নেবেন না। এটি আল্লাহর ইচ্ছা বলে মন্তব্য করেন তিনি।
যদিও তিনি ঘটনার পরপর নিহতের অপর তিন ভাইকে সাথে নিয়ে এটি একটি হত্যাকাণ্ড বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করছিলেন।
এ সময় তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছিলেন।
রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.