
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা -মেয়েসহ তিন মহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৯ জানুয়ারী সন্ধ্যা ছয়টার দিকে জালালাবাদ ইউনিয়নের বংকিম বাজারস্থ স- মিলের পাশ্বর্বতী এলাকায় এ ঘটনা ঘটে। গাছকাটার বিষয়কে ঘিরে ১৭ জানুয়ারী প্রতিপক্ষরা ফরিদা আক্তার ও মাসুকা আক্তারকে ব্যাপক মারধর করে। কিন্তু ১৯ জানুয়ারী সন্ধ্যার দিকে রামুর রশিদনগর নাদেরুজ্জামান এলাকার মোহাম্মদ নাছির উদ্দিনের স্ত্রী মাইমুনা আক্তার আহত হওয়া মা ফরিদা এবং বোন মাসুকাকে দেখতে বাড়ীতে আসলে উৎপেতে থাকা প্রতিপক্ষরা দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মাইমুনাকে ও আহত করে। এতে তার হাতে জখম লাগে। ঘটনার পরপরই খবর পেয়ে তদন্ত কেন্দ্রে সদ্য যোগদানকৃত এএসআই জামাল ঘটনাস্থল থেকে হামলায় স্বীকার হওয়া মাইমুনাকে উদ্বার করে।
এ ব্যাপারে মাসুকা আক্তারের স্বামী কায়েসের সাথে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন।
অপরদিকে ঈদগাঁও পুলিশের ইনর্চাজ মিনহাজ মাহমুদ ভুইয়া আহত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.