
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের আওতাধীন জালালাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড শাখার সম্মেলন ১ ডিসেম্বর বিকেলে স্থানীয় পাবলিক লাইব্ররী মিলনাতনে ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন – সদর উপজেলা যুবলীগ সহ সভাপতি ওসমান সরওয়ার ডিপো।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদু রহিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান আজাদ, সদর যুবলীগের সহ সভাপতি এমদাদুল হক কাদেরী, রাশেদ উদ্দিন মনজুর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, মিজানুল হক সিকদার, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি।
উক্ত সম্মলনে মিছিলে মিছিলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে বক্তারা বলেন, জননেএী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.