সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলাব্যাপী শীতের হিমেল হাওয়া বইছে : কুয়াশায় চাদর

জেলাব্যাপী শীতের হিমেল হাওয়া বইছে : কুয়াশায় চাদর

Shishir Kona -2এম আবুহেনা সাগর; ঈদগাঁও:

ঋতু পরিক্রমায় দেশের প্রকৃতিতে চলছে হেমন্তকাল। আর সে হেমন্ত আসতে না আসতেই আগাম শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। শীতের কুয়াশার চাঁদরে ঢেকে যাওয়া দিগন্ত রেখা এবং ধু ধু সবুজ বিলে ঘাসে কিংবা ধানের পাতায় শিশিরই জানান দেয় শীতের আগমনী বার্তা। শীতের এই বার্তা ধীরে ধীরে বয়ে আসছে জেলার বিভিন্ন উপজেলায়।

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওসহ জেলাব্যাপী বইছে দিনে মাত্রাতিরিক্ত গরম আর রাতে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। রাতে ঘুমানোর সময় গ্রামাঞ্চলের অনেকেই হালকা গরম কাথা ব্যবহার করছে। বেশ ক’দিন ধরে একটু একটু শীতের বাতায়ন লক্ষ্যণীয়। তার পাশাপাশি সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর হালকা ঠান্ডা বাতাসে শান্ত হয়ে আসছে প্রকৃতি। হেমন্তে শুভ লগ্নেই শীতের আগমনী হাওয়ায় প্রকৃতি এখন নতুন রূপ ধারণ করেছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.