

অনলাইন ডেস্ক :
সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আগেই। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের রাতে এই রেকর্ড গড়েন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই অনন্য ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ—২৫১৪ রানের সঙ্গে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না।
টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ আছে সাকিব ও হাফিজ ছাড়া ৫ জনের—কেভিন ও’ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা। এদের মধ্যে আফ্রিদি, ব্রাভো ও পেরেরাও অবসর নিয়েছেন, ও’ব্রায়েন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে। এখন খেলছেন শুধু নবী, এ আফগানের রান ১৬২৮, উইকেট ৭৬টি।
এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব।
৯৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিবের নামের পাশে এখন ২০০৫ রান, ১২০টি উইকেট রয়েছে। এই ফরম্যাটে তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.