সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ কোস্টগার্ড অভিযানে গভীর সাগর থেকে উদ্ধার হল ৬ লাখ ইয়াবা

টেকনাফ কোস্টগার্ড অভিযানে গভীর সাগর থেকে উদ্ধার হল ৬ লাখ ইয়াবা

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফের সেন্টমার্টিন্স কোস্টগার্ড সাগরে অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ রোববার বিকালে জানান, শনিবার সন্ধা ৬টার দিকে সেন্টমার্টিন্স কোস্টগার্ড সদস্যরা ছেড়াদিয়ার দক্ষিণে সাগরে একটি সন্দেহজনক ফিশিং ট্রলারকে থামার সংকেত দেয়। এসময় ট্রলারটি অমান্য করে পালিয়ে গেলে কোস্টগার্ড সেটিকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলার থেকে ৪ বস্তা সাগরে ফেলে ফিশিং ট্রলারটি পালিয়ে যায়।

এসময় সাগরে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর ৬ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩১ কোটি টাকা। জব্দ ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.