সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ সীমান্তে ৪ মিয়ানমার রাখাইন নাগরিক আটক

টেকনাফ সীমান্তে ৪ মিয়ানমার রাখাইন নাগরিক আটক

Handcuff - 2 (a)গিয়াস উদ্দীন ভূলু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে ৪ মিয়ানমার রাখাইন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ পিবিজিএম এর নেতৃত্বে হ্নীলা বিওপি চৌকির একটি বিশেষ টহল দল গোপন সংবাদে হ্নীলা চৌধুরী পাড়া নাফনদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে অভিযান পরিচালনা করে ৪ মিয়ানমার রাখাইন নাগরিককে আটক করা হয়।

আটক নাগরিকরা হল, মিয়ানমার বুচিদং রাশিদং এলাকার সিংতালার স্ত্রী সুমিও সিং (৬০), লুনি চি স্ত্রী মাছাই (৩৫), উনচু মং এর মেয়ে জিন ছনি (১৭) ও বাশির ছেলে জাতানও (১৫)। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে আটক ৪ মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে টেকনাফ হ্নীলা চৌধুরী পাড়া এলাকার উচেমপ্রুর ছেলে অংসেন চুকে পলাতক আসামী করে বৈদেশিক নাগরিক ও সহায়তার আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.