
গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :
টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড রাশিনান ফিসারী সংলগ্ন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করল টেকনাফ থানা পুলিশ।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ মৎস অধিদপ্তরের আওতাদ্বীন টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড মৎস প্রদর্শনী ও চিংড়ী খামার প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশ থেকে নিহত এই যুবকটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে লাশটি কাদা মাটিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবিহিত করে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগীতায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এই পর্যন্ত লাশের সঠিক কোন তথ্য পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া লাশের সত্যতা নিশ্চিত করলেন (ওসি) রনজিত বড়ুয়া।
এব্যাপারে লাশ উদ্ধারকারী পুলিশ অফিসার এস,আই বিবেকানন্দ দেব নাথ বলেন লাশটির সুরতহাল তৈরী করার পর ময়না তদন্ত রিপোর্ট করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন- নিহতের পরিচয় পাওয়া না গেলে লাশটি দাফন সম্পন্ন করার জন্য আনজুমানকে হস্তান্তর করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.