সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে এনআইজি বৃত্তি পরীক্ষা‘১৪ সনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত

টেকনাফে এনআইজি বৃত্তি পরীক্ষা‘১৪ সনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Giasuddin Bolo 10-11-2015 (news & 3pic) f1 (2)গিয়াস উদ্দীন ভুলু; টেকনাফ :

কক্সবাজার জেলার টেকনাফে এনআইজি বৃত্তি পরীক্ষা ২০১৪ সনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে টেকনাফ সদর ইউনিয়নের নাফ ইন্টার গ্রুপ (এনআইজি)র সভাপাতি এজাজুল হক এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাফ ইন্টার গ্রুপ (এনআইজি)র অর্থ সম্পাদক নূরুল আবছারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নূরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) নূরুল আবছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, উপজেলা রির্সোস কর্মকর্তা মোঃ ইলিয়াস, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক গুরা মিয়া, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, টেকনাফ সদর ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কাশেম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও নাফ ইন্টার গ্রুপের সহ-সম্পাদক সুলতান মাহমুদ, শওকত হোসেন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, নাফ ইন্টার গ্রুপের যুগ্ম সম্পাদক রশিদ মিয়া, সহ অর্থ সম্পাদক নূরুল আলম, সদস্য রেজাউল করিম, মোঃ তাহের।

এ অনুষ্ঠানে এনআইজি বৃত্তি পরীক্ষা ২০১৪ সালের বৃত্তিপ্রাপ্ত ৭ম শ্রেণীতে ট্যালেন্টপুল-৩, সাধারন গ্রেড-৩ ও ৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুল-৩, সাধারন গ্রেড-৭ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।

অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা টেকনাফে এনআইজি কর্তৃক বৃত্তির ব্যবস্থা একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে কুমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা মূলক প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে আরো বেশী উদ্বুদ্ধ হবে।

এনআইজির এ উদ্যোগ টেকনাফের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তারা মেধা বিকাশে আরও বেশি বেশি উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.