সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত : ৮৪ হাজার ইয়াবা উদ্ধার আটক-১

টেকনাফে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত : ৮৪ হাজার ইয়াবা উদ্ধার আটক-১

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে র্যাব-৭ সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় খাটের নীচে লুকানো ৮৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

জানা যায়, ৭ অক্টোবর সকাল পৌনে ৯ টারদিকে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়ন গুদারবিল এলাকার মৃত রহমত হোছাইনের এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৮৪ হাজার ইয়াবা উদ্ধার করে। উক্ত ইয়াবা গুলোর সাথে জড়িত ছৈয়দ আলম (প্রকাশ ভুট্রো) ৩৬ কে আটক করে।

র্যাব সূত্রে আরো জানা যায়, আটক আসামীকে জিজ্ঞাসাবাদে তার বসত-ঘরের ভিতরে নিজ কক্ষে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবার একটি বস্তা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গণনা করে ৮৩ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য ৪ কোটি ১৮ লক্ষ টাকা বলে জানায় র্যাব। সংবাদের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক চক্রের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তার বসত বাড়িতে মজুদ করে এবং পরবর্তীতে ঐ মাদক গুলো মাদক পাচারকারী দলের সদস্যদের কাছে পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

তিনি আরো জানান ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.