সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / হঠাৎ জেমসের হাত ধরে সিঙ্গাপুরে অপু বিশ্বাস!

হঠাৎ জেমসের হাত ধরে সিঙ্গাপুরে অপু বিশ্বাস!

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একাই আছেন ঢাকাই ছবির ঝড় তোলা নায়িকা অপু বিশ্বাস। তবে ইদানিং তাকে টিভি শো’তে দেখা যাচ্ছে হরহামেশাই। রূপালি পর্দায় আবারও ফেরার ইঙ্গিত দিচ্ছেন নায়িকা।

এসব খবর ছাপিয়ে নতুন খবর হলো- হঠাৎ নগর বাউল জেমসকে নিয়ে সিঙ্গাপুর উড়াল দিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস! মূলত প্রবাসী দর্শকদের মাতাতেই তারা সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামী ১৪ অক্টোবর জেমস ও অপু বিশ্বাস সিঙ্গাপুর যাচ্ছেন। তাদের সঙ্গে আরও যাচ্ছেন আতিক হাসান, তামান্না প্রমি, আফরোজা বেলী, শান্তা জাহান।

অপু বিশ্বাস জানান, আগামী ১৩ অক্টোবর ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন তিনি। ১৪ অক্টোবর কনর্সাট শেষ করে ১৫ অক্টোবর ঢাকা ফিরবেন।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ কনসার্টে র্যাফেল ড্র হবে বলেও জানা গেছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.