সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে শ্যালকের হাতে দুলাভাই খুন

টেকনাফে শ্যালকের হাতে দুলাভাই খুন

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে শ্যালকের চুরিকাঘাতে দুলা ভাই রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ রশিদ (৪২) খুন হয়েছে। সে শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ শফির পুত্র। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়েছে। ২৯ জুলাই শনিবার ভোররাত ৩ টারদিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা রেজিষ্টার্ড ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ২৯ জুলাই শনিবার ভোররাত ৩ টারদিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের (এমআরসি- ৬৯৩৯২) ৮২৩নং শেডে বসবাসকারী মোহাম্মদ রশিদ (৪২) পারিবারিক কলহের জেরধরে পাশ্ববর্তী শ্¦শুর বাড়ীতে গিয়ে স্ত্রী ফাতেমা খাতুন (৩৫)কে মারধর করতে থাকে। এতে এক পযার্য়ে ক্ষিপ্ত হয়ে শ্যালক হাবিব উল্লাহ দুলাভাই মোহাম্মদ রশিদকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত রশিদকে উদ্ধার করে স্থানীয়রা ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার এসআই জসিম উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করে।

এ ব্যাপারে নিহতের ছেলে ছেলে হারুন-অর-রশিদ বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.