সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / তিশা ও রোকেয়া প্রাচীর এক রাইতের সোয়ামী

তিশা ও রোকেয়া প্রাচীর এক রাইতের সোয়ামী

Tisha, Rokeya

সম্প্রতি ‘এক রাইতের সোয়ামী’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।

এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, কায়েস চেীধুরী ও উজ্জ্বল চৌধুরী। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। ডিওপি হিসেবে কাজ করছেন নাহিয়ান বেলাল।

Rokeya Prachi

‘এক রাইতের সোয়ামী’ টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক জনি জানান, ‘পতিতাদের সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে। কেউ কেউ শুধু কৌতূহলের বশে পতিতালয় দেখতে যায়। এই টেলিফিল্মে এই ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেতা ইরেশ যাকেরকে। তিনি কৌতূহলের বশে একটি পতিতালয়ে যান। সেখানে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় তিশার। তিশার সঙ্গে পরিচয়ের পর থেকে ইরেশের জীবন ভাবনা বদলাতে শুরু করে। কিন্তু তিশা যখন ইরেশকে বিয়ের প্রস্তাব দেন, তখন ইরেশ তা ফিরিয়ে দেন। এভাবে এগিয়ে যেতে থাকে টেলিফিল্মের গল্প।’

আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।

সূত্র:mediakhabor.com

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.