সাম্প্রতিক....
Home / জাতীয় / দেশে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্ত

দেশে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৫২ জনে।

রোববার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৬১৪ জনে।

দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সাধারণ ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এক নজরে

১২ জুলাই (রোববার) এর আপডেট (গত ২৪ ঘণ্টায়) শনাক্ত হয়েছেন ২৬৬৬, মোট শনাক্ত ১৮৩৭৯৫, মৃত্যু ৪৭, মোট মৃত্যু ২৩৫২, সুস্থ হয়েছেন ৫৫৮০, মোট সুস্থ হয়েছেন ৯৩৬১৪, পরীক্ষা করেছেন ১১০৫৯, মোট পরীক্ষার সংখ্যা ৯৪০৫২৪।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.