সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দৈনিক বাংলাদেশের খবর’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন শহীদুল্লাহ্ কায়সার

দৈনিক বাংলাদেশের খবর’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন শহীদুল্লাহ্ কায়সার

http://coxview.com/wp-content/uploads/2022/01/shahidullah-kaisar2022.jpg

সাংবাদিক শহীদুল্লাহ্ কায়সার

প্রেস বিজ্ঞপ্তি :
দেশের প্রথম সারির জাতীয় গণমাধ্যম দৈনিক বাংলাদেশের’র খবর এর কক্সবাজার জেলা প্রতিনিধি মনোনীত হয়েছেন সাংবাদিক শহীদুল্লাহ্ কায়সার।

চলতি বছরের ২০ জানুয়ারি বাংলাদেশ নিউজ এন্ড এন্টাটেইটমেন্ট লিঃ পরিচালিত জাতীয় এই দৈনিক কর্মরত দেশের দুই প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া এবং উপদেষ্টা সম্পাদক দেশের প্রখ্যাত সাংবাদিক সৈয়দ মেজবাহ উদ্দিন তাঁকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্তভাবে মনোনীত করেন।

উল্লেখ্য সাংবাদিক শহীদুল্লাহ্ কায়সার বর্তমানে ইংরেজি ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিক দ্যা ডেইলি ফাইন্যান্সিয়াল পোস্ট এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ইতঃপূর্বে তিনি কক্সবাজার শহর থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালীত বিশেষ প্রতিবেদক, দৈনিক সমুদ্রকণ্ঠ প্রধান প্রতিবেদক এবং দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার জেলার সার্বিক চিত্র দেশবাসীর সামনে লেখনির মাধ্যমে তুলে ধরতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.