সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / নারীর প্রতি সহিংসতা রোধে চলচ্চিত্র প্রতিযোগিতা

নারীর প্রতি সহিংসতা রোধে চলচ্চিত্র প্রতিযোগিতা

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএন ওমেন নারী অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নারীর প্রতি সহিংসতা নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে নানা ধরনের কাজ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ‘সহিংসতা প্রতিরোধে, পুরুষ আছে নারীর সাথে’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্থাটি।

নির্বাচিত ৩টি চলচ্চিত্রকে পুরস্কার দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০, ২০ ও ১০ হাজার টাকা।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শুধুমাত্র ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষরা। কাহিনী সংক্ষেপ জমা দেওয়া যাবে ১০ আগস্ট পর্যন্ত।

অংশগ্রহণ করতে http://unwo.men/4Jkg50uRkXe এই ঠিকানায় গিয়ে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।

এরপর নির্বাচিত ১৫টি কাহিনী সংক্ষেপ নিয়ে প্রতিযোগীদের উপস্থিতিতে ২ দিনের একটি কর্মশালা হবে। এটি সম্পন্ন করার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূর্ণ পাণ্ডুলিপি জমা দিতে হবে নির্বাচিতদের। পরে বাছাইকৃত ১০টি পাণ্ডুলিপি নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

সারা বিশ্বেই নারীর প্রতি সহিংসতা একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে বিশ্বব্যাপী নেওয়া হয়েছে নানা উদ্যোগ, হয়েছে আন্দোলনও। বাংলাদেশও তার বাইরে নয়।

 

সূত্র: somoynews.tv- ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.