
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের একটি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উজানটিয়া ইউপির ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও সহ-সভাপতি পদে মীর মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দাতা সদস্য পদে রেজাউল করিম চৌধুরী মিন্টু, শিক্ষানুরাগী সদস্য পদে আমাতুর রহীম হীরা, আকতার উদ্দিন, অভিভাবক সদস্য পদে হালেছা বেগম, শাহিদা আকতার, জসিম উদ্দিন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি পদে এম এ ছত্তার, শিক্ষক প্রতিনিধি পদে শিহাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.