কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিবকে বদলী করা হয়েছে। পাশাপাশি নতুন ওসি হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। পুলিশের ডিআইজি (চট্টগ্রাম) রেঞ্জ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারের পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব পার্বত্য জেলার খাগড়াছড়িতে বদলী হয়েছেন। ২ নভেম্বর সোমবার রাতে পুলিশের উর্ধতন মহল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, বিএনপি-জামায়াত জোটের সরকার পতন দাবীতে দেশব্যাপী নাশকতা নির্ভর লাগাতার আন্দোলনের উত্তপ্ত পরিবেশে গত বছরের মাঝামাঝি সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনকারী ও আন্তর্জাতিক সম্মাননা সনদ ধন্য পুলিশ বাহিনীর চৌকষ অফিসার মোঃ আবদুর রকিব পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) হিসাবে মনোনীত হয়ে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের ৩ মাসের মাথায় খোদ ক্ষমতাসীনদলের প্রভাবশালী নেতৃস্থানীয়রা তার ভূমিকায় অসন্তোষ হয়ে তাকে বদলীর মিশন শুরু করেন। কিন্তু কর্মস্থলে ওসি মোঃ আবদুর রকিবের নিষ্টা, সততা ও আন্তরিকতা এবং যোগ্যতার মাপকাঠিতে তাদের সেই চেষ্টা তদবির মিশন ব্যর্থ হয়। এতে আতংকিত হয়ে ক্ষমতাসীনদলের রাজনৈতিক চত্রচ্ছায়ায় আশ্রিত লালিত বেশ কিছু নামী দামী অপরাধী এলাকাছাড়া হয়।
সর্বশেষ পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় এলাকা ও এলাকার বাইরে দেখা দেয় চাঞ্চল্য ও তোলপাড়। গতপরশু রোববার নিহত আওয়ামীলীগ সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর পরিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যান। তারই জের ধরে সোমবার ওসি’র এ বদলী আদেশ জারী হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্র জানান।
এদিকে, আজ মঙ্গলবার বিকাল ৪টায় থানা প্রাঙ্গনে বিদায়ী ওসি মোঃ আবদুর রকিবের সংবর্ধনা কর্মসূচীর আয়োজনের খবর পাওয়া গেছে।
এদিকে পেকুয়া থানায় নতুন ওসি হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। পুলিশের ডিআইজি (চট্টগ্রাম) রেঞ্জ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গতপরশু পুলিশের উর্ধ্বতন মহল থেকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মোঃ আবদুর রকিবকে পার্বত্য জেলার খাগড়াছড়িতে বদলী করেন। একই সাথে পেকুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (প্রশাসন) হিসাবে নিয়োগ পেয়েছেন ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। দু’দিনের মধ্যে নতুন ওসি’কে তার কর্মস্থল পেকুয়া থানায় যোগদানের কথা রয়েছে।
এদিকে, পেকুয়া’র প্রবীন সংবাদকর্মী বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)র’সভাপতি সাংবাদিক এস.এম ছগির আহমদ আজগরী সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এলাকায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে পেকুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (প্রশাসন) হিসাবে নিয়োগ পাওয়া ওসি এম. মোস্তাফিজুর রহমানকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তার সু’স্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যান ও সফলতা কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.