সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় অস্ত্র ও ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুছ গ্রেফতার

পেকুয়ায় অস্ত্র ও ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুছ গ্রেফতার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুছকে আটক করেছে পুলিশ। আটক ইউনুছ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত জিল্লুর রহমান ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত রবিবার (১৬এপ্রিল) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা বডিসহ তাকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

পরে আটকের স্বীকারোক্তি অনুসারে সোমবার (১৭এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের তাঁর বাড়ি থেকে ৪ টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ অভিযানে নেতৃত্বে দেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সুমন ও এসআই মহসিন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.