কক্সবাজারের পেকুয়ায় দু’ইউপি সদস্যের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে এক সাবেক ইউপি সদস্যও গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমান ইউপি সদস্যের লেলিয়ে দেয়া লোকজন সাবেক ইউপি সদস্যের পক্ষের একটি ম্যাজিক গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পেকুয়া থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রায় দু’শতাধিক লোকজন ওই ঘটনার জন্য বর্তমান ইউপি সদস্য জড়িত বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া জালিয়া পাড়া এলাকায়। আহতরা হলেন উজানটিয়া ইউপির সাবেক সদস্য ছিদ্দিক আহমদ (৪৯), ভাতিজা ছৈয়দ আহমদ (৪৬)। অপর পক্ষের আহতরা হলেন উজানটিয়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য জামাল হোসেনের স্ত্রী শাহানা বেগম (৪২), ছেলে আবছার (২০) ও মোর্শেদ (১৭)। এদের মধ্যে সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহমদ ও ছৈয়দ আহমদকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক কুপের মারাত্মক জখম রয়েছে।
এরির্পোট লেখা পর্যন্ত গতকাল সন্ধ্যা (সাড়ে সাতটা) পর্যন্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন ছিদ্দিক মেম্বারের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস বাদশাহ, পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, ক্ষমতাসীন দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পেকুয়া হাসপাতালে আহতদের দেখতে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন ওই দিন সকালে ছিদ্দিক মেম্বারের ভাতিজার মালিকানাধিন একটি ম্যাজিক গাড়ি মালামাল নিয়ে পেকুয়া বাজার থেকে পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়া চৌং’র জেটিঘাটে যাচ্ছিল। পথিমধ্যে জালিয়াপাড়া প্রিজম শেল্টারের নিকট পৌছলে গতিরোধ করে। এ সময় জামাল মেম্বার নেতৃত্বে ১০/১৫জনের লোকজন হঠাৎ লাঠিশোটা নিয়ে গাড়িটি ভাংচুর করে। এ সময় তারা ওই গাড়ি থেকে সব মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে উত্তেজিত লোকজন ওই স্থানে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছিদ্দিক মেম্বার দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল মেম্বার ও তার লোকজন তাকে ও তার ভাতিজাকে কুপিয়ে আহত করে। পেকুয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নাছির হোসেন জানিয়েছেন পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুরকৃত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.