সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় পুলিশকে প্রক্সি দিয়ে হয়রানীর চেষ্টা!

পেকুয়ায় পুলিশকে প্রক্সি দিয়ে হয়রানীর চেষ্টা!

Police - 9নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় পুলিশকে প্রক্সি দিয়ে হয়রানী চেষ্টার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গতপরশু সোমবার রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায়।

জানা যায়, এদিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ৫নং ওয়ার্ডের সাপেরগাড়া পাইন্নেছড়া পাড়ায় ডাকাতদলের হানার গুজব ছড়ায়। মুহুর্তে এ সংবাদ এলাকার লোক মুখে জানাজানি হলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে, সংঘবদ্ধ জনতা খোঁজ খবর নিয়ে জানতে পারেন, অন্ধকার রাতের আঁধারের সূযোগ নিয়ে স্থানীয় এক বেরশিক প্রেমিক তার প্রেমিকার বাড়িতে গেলে তাকে জড়িয়েই শোরগোল ও হৈ হুল্লোড়ের ঘটনাটি ঘটে। কিন্তু ঘটনার সবিস্তার না জেনে স্থানীয় জারুলবুনিয়া ষ্টেশন বাজার সংলগ্ন এলাকার মৃত মিয়া হোছনের পুত্র প্রায় হাফ ডজন মামলা ও অভিযোগের আসামী বহুল আলোচিত দূর্ধর্ষ নুর মোহাম্মদ প্রকাশ হনুমান তার এলাকায় ডাকাতদলের হানা পড়েছে বলে পেকুয়া থানা পুলিশকে সংবাদ দেন।

সাত সন্ধ্যায় গ্রামে ডাকাতের হানার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ডাকাতি প্রতিরোধের প্রস্তুতি নেন ও বিষয়টির সত্যতায় ব্যস্ত হন। এক পর্যায়ে থানার নবাগত ওসি জিয়া মোস্তাফিজ ভুইঁয়া ও অন্যান্য অফিসাররা ঘটনার প্রকৃত সত্যতা জানতে তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য লোকজনের সাথে যোগাযোগ করে প্রকৃত তথ্য সম্পর্কে সবিস্তার অবহিত হন। কিন্তু নাছোড়বান্দা আলোচিত নুর মোহাম্মদ থানা পুলিশকে ডাকাতের হানা প্রতিরোধে দ্রুত জারুলবুনিয়ায় এগিয়ে না আসতে দেখে ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকায় রহস্যজনক আচরণ ও প্রশ্ন তুলে বিভিন্ন মহলে পীড়াপিড়ীতে ব্যস্ত সময় কাটান।

এক পর্যায়ে ডাকাতি প্রতিরোধে পুলিশের ঘটনাস্থল যাত্রায় বিলম্বের অভিযোগ ঘটনায় বিভিন্ন মহল প্রকৃত কারণ তালাশ অব্যাহত রাখায় উর্ধ্বতন মহলের চাপ ও হয়রানীর মুখে পড়ে পুলিশ। বেকায়দায় পড়ে পেকুয়া থানা পুলিশ উর্ধ্বতন মহলকে ঘটনার প্রকৃত সবিস্তার অবহিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে, পেকুয়া থানার নবাগত ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুইঁয়ার নির্দেশে পেকুয়া থানার এস.আই বিমল কান্তি দে’র নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে নিজেরা ও উর্ধ্বতন মহলের সাথে কথা বলে তার বিষয় নিশ্চিত করেন।

এসময়, পুলিশের উপস্থিতি ও তৎপরতা টের পেয়ে প্রক্সিবাজ নুর মুহাম্মদ দ্রুত নিজ বসতঘর ছেড়ে আত্মগোপনে পাড়ি দেয়। অনেক খোঁজাখুঁজি করে প্রক্সিবাজ দূর্ধর্ষ নুর মোহাম্মদকে না পেয়ে থানায় ফিরে যায় পুলিশ।

পেকুয়া থানার ওসি জিয়া মোস্তাফিজ ভুইঁয়া পুলিশকে প্রক্সি দিয়ে হয়রানীর চেষ্টা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রক্সিবাজকে শীঘ্রই আইনের আওতায় নেবে পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.