এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি আকম সাহাব উদ্দিন ফরায়েজী হত্যা মামলার এজাহার নামীয় ৪ নং আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ মুসা (২৭), পিতা: কবির আহমদ, ঠিকানা: বটতলী, মালঘারা।
বুধবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ৬ অক্টোবর রাতে আকম সাহাব উদ্দিন ফরায়েজী নিখোঁজ হন। পরদিন সকাল ৮ টার দিকে তার মরদেহটি বটতলী মালঘারা ছড়া থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান ফরায়েজী বাদী হয়ে ১২ জনকে আসামী করে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ৯।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.