সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খোদ বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খোদ বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোদ বিদ্যুৎ বিভাগেরই লাইনম্যান মো.ওমর ফারুক (৪২) নিহত হয়েছেন। নিহত ওমর ফারুক পল্লী বিদ্যুৎ পেকুয়া উপ-কেন্দ্রের লাইনম্যান গ্রেড ওয়ান এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের পূর্বপেরালা মৌলভীর হাট এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। শুক্রবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি উপ-কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ চকরিয়া জোনাল অফিসের এজিএম হানিফুল হাসান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া উপ-কেন্দ্রের বেশ ক’জন কর্মী বন্ধ লাইন মেরামতের কাজ করছিল। এসময় লাইনম্যান গ্রেড ওয়ান ওমর ফারুক কাজ করার সময় অসাবধানতাবসত চালু লাইনে হাত লাগলে খুঁটির উপর থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখার সময় ওমর ফারুকের মরদেহ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়।

এজিএম আরো বলেন, বিদ্যুতায়িত হয়ে অপমৃত্যুর শিকার হওয়া ওমর ফারুকের পরিবার অফিসিয়াল সব সুবিধা পাবে। এছাড়া আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে তার পরিবারকে আর্থিক সহায়তা করবো।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.