সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় সংবর্ধিত করা হয়েছে কারামুক্ত ইউপি সদস্যকে : জনতার উচ্ছাস

পেকুয়ায় সংবর্ধিত করা হয়েছে কারামুক্ত ইউপি সদস্যকে : জনতার উচ্ছাস

Badu MUP - Shagir -22-1-16- (news 5pic) (1)নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় সংবর্ধিত করা হয়েছে কারামুক্ত ইউপি সদস্যকে। ষড়যন্ত্র ও চক্রান্ত করে জনপ্রিয় ওই ইউপি সদস্যকে জেলে পাঠানো হয়েছে। পরে জামিনে মুক্ত হন।

এদিকে প্রহসন ও ফাঁসানো ঘটনায় মানুষ সোচ্ছার হয়েছেন। কারামুক্ত হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শতশত লোকজন তাদের প্রিয় ওই জনপ্রতিনিধিকে এক নজরে দেখতে ভীড় করেন। এ সময় জনতার উৎসবে, উচ্ছাসে পরিনত হয়। শতশত লোকজন সদ্য কারামুক্ত ইউপি সদস্যকে বরন করতে জড়ো হয়। তাকে দেওয়া হয় সংবর্ধনা।

জানা গেছে গত এক সপ্তাহ পুর্বে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড় সদস্য নুর মুহাম্মদ বদকে আটক করে পুলিশ। পরে তাকে একটি সাজানো ঘটনায় মামলায় ফাসিয়ে জেলে পাঠানো হয়। চক্রান্তের ফাদে ফেলে তার সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষরা পুলিশকে ভুল তথ্য দিয়ে প্রহসন ঘটনায় আটক করে। ২০জানুয়ারী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ওই দিন সন্ধ্যায় মগনামা থেকে শতশত লোকজন গাড়ি বহর নিয়ে তাকে বরন করতে চকরিয়ায় যান।

এ সময় মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌংও উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.