কক্সবাজারের পেকুয়া উপজেলা অটো রিক্সা, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরইতলী-মগনামা সড়ক শাখার (রেজি: নং-১৪৯১) উদ্যোগে ২৫ জানুয়ারী পেকুয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ে প্রয়াত শ্রমিক আজিজুল হকের পরিবারকে অনুদান প্রদান অনুষ্টান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ সময় মরহুম ড্রাইভার আজিজুল হকের স্ত্রী দিলদার বেগম ও বুলবুল আক্তারকে সংগঠনের পক্ষ থেকে দশ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ বারেকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান পেকুয়া উপজেলা আ’লীগের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি জামাল হোসেন, সহসভাপতি খালেদ নেওয়াজ, মহিউদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক অলি উল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক রফিক আহমদ, লাইন সম্পাদক নুরুল আজিম, সদস্য শাহাজাহান, জসিম, জয়নাল উদ্দিন, বারবাকিয়ার লাইনম্যান সম্পাদক জয়নাল প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.