সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পোকখালীতে মা-মেয়ের বিষপান : মেয়ের মৃত্যু : মায়ের অবস্থা সংকটাপন্ন

পোকখালীতে মা-মেয়ের বিষপান : মেয়ের মৃত্যু : মায়ের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের পোকখালীতে মা মেয়ের বিষপানে, মেয়ের মৃত্যু ও মায়ের অবস্থা সংকটাপন্ন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, স্বামীহারা আনচারু বেগমের ছয় সদস্যের পরিবার। অভাব অনটনের মধ্যে দিয়ে চলছে সংসার। ১ ছেলে ৪ কন্যার সংসারের ঘানি টানছে পুত্র। বিগত ৪/৫ বছর পূর্বে তাদের বাবা মৃত্যু হয়। বাবাকে হারিয়ে ছেলে মেয়েরা চরম মানবেতর জীবন যাপন করে আসছিল। গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পরিবারের লোকজনের অজান্তে মা আনচারু বেগম (৪৫) ও কন্যা রুমা আকতার (১৩) (কীটনাশক) বিষপান করে ছটপট করতে থাকে। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে প্রথমে রামু হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর বৃহষ্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মেয়ে রুমা মারা যায়। তাদের মা আনচারুর অবস্থা বেগতিক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরন করা হয়। এমন ঘটনাটি ঘটেছে পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকায়। আনচারু বেগম মৃত সাইফুল ইসলামের স্ত্রী ও রুমি আকতার তার তৃতীয় কন্যা।

স্থানীয় মেম্বার লুৎফর রহমান লুতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন রাতে মা-মেয়ে বিষপান করলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পর কন্যা রুমা আকতারের মৃত্যু হয়। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহষ্পতিবার তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ প্রতিবেদককে জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.