
‘টাইগার জিন্দা হ্যায়’ অর্থাৎ টাইগার বেঁচে আছে। কিন্তু টাইগার বেঁচে আছে তার যে কোনো প্রমাণ নেই। সে প্রমাণ নিয়েই এবার হাজির হয়েছেন পরিচালক আলী আব্বাস জাফর। গতকাল তাঁর ব্যক্তিগত টুইটারে তিনি মুক্তি দিয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের ফার্স্ট লুক। তবে ফার্স্ট লুক দেখে ভক্তদের খুশি হওয়ার বদলে বেড়েছে আক্ষেপ। কারণ ফার্স্ট লুকে ক্যামেরার উল্টোদিকে ঘুরে আছেন সালমান খান।
জি নিউজের খবরে প্রকাশ, টুইটারে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করে একটু মজাই করেছেন আলী আব্বাস জাফর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আপনি টাইগার জিন্দা হ্যায় ছবির ফার্স্ট লুক দেখবেন তখন আপনি বলবেন, দয়া করে এদিকে একটু ঘুরবেন? যদিও সালমানের চেহারা দেখা যায়নি তবে ক্যামেরার পেছনে ঘুরে থাকা ব্যক্তিটি যে সালমান তাতে কোনো সন্দেহ নেই। কারণ প্রথম পর্বের মতো ফার্স্ট লুকে সালমানের পরনে জ্যাকেট এবং গলায় স্কার্ফ দেখা গেছে।’
২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে ইয়াশ-রাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। বর্তমানে ছবিটির শুটিংয়ের কাজ চলছে মরক্কোয়। শুরু থেকেই চলচ্চিত্রটির শুটিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করছেন পরিচালক আলী আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে সুলতান ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। টাইগার জিন্দা হ্যায় ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
সূত্র:deshebideshe.com/ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.