
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলাসহ বৃহত্তর ঈদগাঁওতে সপ্তাহের ব্যবধানে পৃথক ৪টি মামলায় ২শত ৮৩ জন ব্যক্তিকে আসামী করে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানা গেছে, গত ১৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ইসলামপুরে নৌকার নিবার্চনী অফিস রাতের আঁধারে অগ্নি সংযোগের ঘটনায় ১১৫ জনকে আসামী করে একটি মামলা হয়। একইদিন পোকখালীতে মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ৫১ জনকে আসামী করে আরো একটি মামলা হয়।
২৬ ডিসেম্বর ভারুয়াখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। তবে অস্ত্র মামলায় ১৭ জন এবং পুলিশের উপর হামলায় ঘটনায় শতাধিক জনকে আসামী করা হয়।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, ইসলামপুর ও পোকখালীর ঘটনার মামলায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শওকত আলম, উপজেলা যুবদল সভাপতি আজমগীর, পোকখালী বিএনপি সাধারণ সম্পাদক সেলিম, ঈদগাঁও বিএনপি সাধারন সম্পাদক,ভিলেজ ডক্টরস ফোরামের সভাপতি ডা: এহেচানুল হক, ঈদগাঁও ৭নং ওয়ার্ড মেম্বার জিয়াউল হক, প্রবাসী বিএনপি নেতা আবদু শুক্কুরকে আটক করেছে পুলিশ। মামলায় জড়িত অন্যরা চরম আতংকে রয়েছে বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.